রাঙ্গামাটিতে বাড়ছে ম্যালেরিয়া আক্রান্ত রোগীর সংখ্যা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৪:৪৩ পিএম, ২১ জুন ২০২৫ শনিবার
রাঙ্গামাটিতে বাড়ছে ম্যালেরিয়া আক্রান্ত রোগী।
সারা দেশে বাড়ছে ডেঙ্গুসহ বিভিন্ন মশাবাহিত রোগীর সংখ্যা। আর পার্বত্য জেলা রাঙ্গামাটিতে চোখ রাঙাচ্ছে ম্যালেরিয়া। জেলার সীমান্তবর্তী পাঁচটি উপজেলায় এ বছর ম্যালেরিয়ায় আক্রান্ত হচ্ছে মানুষ।
পাহাড়ে ম্যালেরিয়া নির্মূলে কার্যক্রমে ঘাটতি আছে বলে মনে করছে নাগরিক সমাজ। আর বিষয়টি নিয়ে শঙ্কিত না হবার পরামর্শ স্বাস্থ্য বিভাগের।
সীমান্তবর্তী উপজেলা মধ্যে রাজস্থলী, বাঘাইছড়ি, বরকল, বিলাইছড়ি ও জুরাছড়িতে আক্রান্তর সংখ্যা বেশি। রোগীদের অনেকেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন। কেউ বা চিকিৎসার জন্য এসেছেন রাঙ্গামাটি জেলারেল হাসপাতালে।
সিভিল সার্জন অফিসের তথ্য মতে, ২০২০ সালের আগে জুন থেকে অক্টোবর এ ৫ মাস ম্যালেরিয়ার প্রাদুর্ভাব দেখা যেতো। কিন্তু বর্তমানে সারা বছরই আক্রান্ত হচ্ছেন মানুষ। চলিত বছরে বাঘাইছড়ির সাজেক ও জুরাছড়ির দুর্গম দুমদুম্যা-মৈদং, আক্রান্ত রোগী বেশি পাওয়া যাচ্ছে।
কিলাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা জোনাকি চাকমা জানান, ৪/৫ দিন ধরে জ্বরে ভুগছিলেন তিনি। পরে হাসপাতালে এসে ভর্তি হয়েছেন। রক্ত পরীক্ষা করা হলে ম্যালেরিয়া ধরা পড়েছে। এখন চিকিৎসা নিচ্ছেন।
চিক্কো চাকমা জানান, তার বাড়ি জুরাছড়ি উপজেলার সীমান্তবর্তী ইউনিয়নের মৈদুংএ। ম্যালেরিয়া ধরা পড়ায় রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে এসেছেন। ৪ দিন চিকিৎসার পর এখন কিছুটা সুস্থ বোধ করছেন।
তিনি আরও জানান, তাদের এলাকায় অনেকেই জ্বরে ভুগছেন। প্রতি বছরই এমন হয়।
রাঙ্গামাটি সিভিল সার্জন ডা. নূয়েন খীসা বলেন, শঙ্কিত হবার কোনো কারণ নেই। স্বাস্থ্য বিভাগ বিষয়টি অত্যন্ত গুরুত্ব দিয়ে মাঠ পর্যায়ে কাজ করে যাচ্ছে। জেলার প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লরক্সেকে নির্দেশনা দেয়া হয়েছে। এছাড়া জেলায় পর্যাপ্ত ওষুধ মজুত আছে। স্বাস্থ্যকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে কাজ করছেন।
স্বাস্থ্য বিভাগের তথ্য মতে, জেলায় এ বছর জানুয়ারি থেকে মে পর্যন্ত ৬৭৬ জন ম্যালেরিয়ার আক্রান্ত হয়েছেন।
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- কারামুক্ত হয়ে সরকারকে ধন্যবাদ জানালেন আইভী
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- মায়ের মরদেহে পচন, যুগ্ম-সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে
- নারীদের টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে নিগার-তৃষ্ণার উন্নতি
- নিলামে উঠছে পেলের প্রথম বিশ্বকাপ জার্সি
- এবার বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম
- ইউএনজিএ নির্বাচনে জয় ১৭ কোটি বাংলাদেশির: শামা
- হায় জীবন, মায়ের মরদেহের পাশে পচে যায় মানবিকতা!
- রামিসা হত্যা মামলা: আত্মপক্ষ সমর্থন শেষ, যুক্তিতর্ক কাল
- নারী-শিশু নির্যাতন প্রতিরোধে শিগগিরই দেশব্যাপী কর্মসূচি
- ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে
- এক মামলায় জামিন পেলেন দীপু মনি, ছয়টিতে রুল
- সাগরিকার শেষ সময়ের গোলে সাফের ফাইনালে বাংলাদেশ
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- মিরপুরের বৃদ্ধার মৃত্যু: তদন্ত কমিটি চেয়ে রিট
- খানজাহান আলী (রহ:) মাজারের দিঘির কুমিরটি সরিয়ে নেয়া হবে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না










